দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি বাসস্ট্যান্ডে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই পরিবহনকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৬ জুন) দুপুর ১২টার দিকে অভিযান পরিচালনা করেন নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান মাহামুদ। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রে জানা যায়, কোরবানির ঈদকে কেন্দ্র করে যাত্রীচাপ বৃদ্ধির সুযোগে কয়েকটি পরিবহন সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ আদায় করছে এমন অভিযোগের ভিত্তিতে স্বরূপকাঠি বাসস্ট্যান্ডে অভিযান চালানো হয়। অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় গোল্ডেন লাইন পরিবহনকে ১৫ হাজার টাকা এবং রয়েল পরিবহনকে ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এ সময় যেসব যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছিল, তাদের তাৎক্ষণিকভাবে অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হয়। প্রশাসনের এ পদক্ষেপে যাত্রীরা সন্তোষ প্রকাশ করেন।
অভিযান শেষে নেছারাবাদ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ বলেন, ‘সরকার নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা আইনত দণ্ডনীয় অপরাধ। যাত্রীদের সঙ্গে কোনো ধরনের অনিয়ম বা অতিরিক্ত ভাড়া আদায় মেনে নেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
/অ